সোমবার, ১২ অক্টোবর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন
📍 এলাকার সংবাদ

বাগমারা

বাগমারা এবং আশপাশের সর্বশেষ যাচাইকৃত সংবাদ ও আপডেট।

তাহেরপুর হাটে খাজনার নামে চাঁদাবাজি

তাহেরপুর হাটে খাজনার নামে চাঁদাবাজি অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাটে খাজনা আদায়ের নামে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, রশিদে উল্লেখিত টাকার সঙ্গে আদায়কৃত অর্থের মিল নেই এবং অনেক ক্ষেত্রে রশিদ না দেওয়ারও ঘটনা আছে।

২৭ জুলাই ২০২৬, ০৮:১০ AM · ৩ মিনিট পড়া
হামিরকুৎসা ১৪ নং ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শামসুর রহমান মৃধা

হামিরকুৎসা ১৪ নম্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শামসুর রহমান মৃধা

বাগমারার হামিরকুৎসা ১৪ নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামসুর রহমান মৃধাকে ঘিরে ভোটারদের মধ্যে আলোচনা চলছে। দীর্ঘদিনের পরিচিতি ও দলিল লেখক পেশার অভিজ্ঞতাকে কেন্দ্র করে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। নির্বাচিত হলে উন্নয়ন, সুশাসনসহ শিক্ষা-স্বাস্থ্য ও অবকাঠামোতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ AM · ২ মিনিট পড়া
রাজশাহীর কৃষকের বাগানে ২১ লাখ টাকার স্বপ্ন

রাজশাহীর বাগমারায় বিদেশি আঙ্গুর চাষে সফলতার স্বপ্ন

প্রচলিত কৃষিকাজে কাঙ্ক্ষিত ফল না পেয়ে রাজশাহীর বাগমারার মাদারীগঞ্জ এলাকার কৃষক বোরহান উদ্দীন বিদেশি আঙ্গুর চাষ শুরু করেন। ইউটিউব দেখে শখের উদ্যোগ পরে বাণিজ্যিক বাগানে রূপ নেয়। বর্তমানে প্রায় পৌনে দুই বিঘায় ৩৪৫টি গাছ রয়েছে, এবং চলতি মৌসুমে প্রায় ৭ হাজার ২০০ কেজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২১ লাখ টাকা।

২৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ PM · ২ মিনিট পড়া