সোমবার, ১২ অক্টোবর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু, তদন্তে তারের সংযোগ

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী রমিছা খাতুনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগে বিদ্যুৎ লিকেজ হয়ে ঘর বিদ্যুতায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)। স্থানীয়ভাবে জানা যায়, রমিছার মেয়ে ও জামাতার ফাঁকা বাড়িতে তারা বসবাস করতেন। স্থানীয় সূত্রের তথ্যমতে, বিকেল ৩টার দিকে পুটু মিয়া নামে একজন ব্যক্তি ওই বাড়িতে পানি খেতে গেলে ঘরের ভেতরে আনোয়ার ও রমিছাকে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে থাকতে দেখেন। এরপর তিনি চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ছিল। তারের বিভিন্ন স্থানে ছেঁড়া অংশ ও বিদ্যুৎ লিকেজ থাকায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহ দুটি থানা হেফাজতে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।