বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায়: গাংনীতে যুবকের মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনীতে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল। রায় ঘোষণা করা হয়েছে ২৪ মে, মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে।

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায়
মেহেরপুরের গাংনীতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আদালত শাকিল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম রায় ঘোষণা করেন। মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এই ধর্ষণ মামলার রায় ঘোষণাকে দেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। স্ব-শরীরে উপস্থিতি এবং ভার্চুয়াল ভিডিও কলে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মাত্র তিনদিনে সাক্ষীদের জবানবন্দি ও জেরা সম্পন্ন করা হয়—দ্রুত বিচার নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। শিশুটির বাবা জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। পরে কান্নাকাটি করতে করতে শিশুটি বাবার কাছে পৌঁছালে ঘটনাটি জানাজানি হয়। একই দিন শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির বাবা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর তুহিন অরণ্য বলেন, মেহেরপুর বিচার বিভাগের ইতিহাসে এত অল্প সময়ে কোনো মামলার রায় হয়নি। বিচারপ্রার্থীদের জন্য এটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন। আসামিপক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।