হামিরকুৎসা ১৪ নম্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শামসুর রহমান মৃধা
বাগমারার হামিরকুৎসা ১৪ নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামসুর রহমান মৃধাকে ঘিরে ভোটারদের মধ্যে আলোচনা চলছে। দীর্ঘদিনের পরিচিতি ও দলিল লেখক পেশার অভিজ্ঞতাকে কেন্দ্র করে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। নির্বাচিত হলে উন্নয়ন, সুশাসনসহ শিক্ষা-স্বাস্থ্য ও অবকাঠামোতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ১৪ নম্বর হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুর রহমান মৃধাকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পরিচিত একজন মুখ হিসেবে এবং পেশাগতভাবে দলিল লেখক হিসেবে তিনি এবার ইউনিয়নবাসীর সেবায় আরও বড় পরিসরে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্র বলছে, তিনি বহুদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের নানা প্রয়োজনে পাশে থেকেছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুর রহমান মৃধা জানান, তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ার লক্ষ্য উল্লেখ করেন।
এদিকে বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, শামসুর রহমান মৃধাকে তারা সৎ, যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে মূল্যায়ন করছেন। একজন ভোটার বলেন, শামসুর রহমান মৃধা দীর্ঘদিন ধরে মানুষের উপকার করে আসছেন এবং সুখে-দুঃখে সব সময় পাশে পাওয়া যায়। আরেকজন ভোটার জানান, তিনি কোনো বৈষম্য করেন না, মানুষের কথা শোনেন এবং যথাসাধ্য সহযোগিতা করেন; নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাদের বিশ্বাস।
স্থানীয়দের মতে, হামিরকুৎসা ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় মোঃ শামসুর রহমান মৃধার প্রার্থিতা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। আসন্ন নির্বাচনে তিনি জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণ সুযোগ দিলে তাদের বিশ্বাস ও প্রত্যাশার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন।


