বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলা দেবে না ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা থেকেও বিরত থাকবে ইরান বলে জানিয়েছে ইরানের ক্ষমতাসীন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে শান্ত থাকবে ইরান
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা থেকে বিরত থাকবে ইরান—এমন অবস্থান জানিয়েছেন ইরানের ক্ষমতাসীন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান ‘হামলার বদলে হামলা’ নীতি অনুসরণ করছে। ওই নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র যতদিন সামরিক হামলা বন্ধ রাখবে, ততদিন ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রাখবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। শনিবার ও রোববার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ইরানের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। একই সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত কোনো মার্কিন ঘাঁটিতেও ইরান হামলা করেনি। এর আগে টানা ১৩ দিন ধরে উভয় পক্ষ রাতভর পাল্টাপাল্টি সামরিক হামলা চালিয়েছিল। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে। সংঘাতের বর্তমান পর্যায়ে পরমাণু ইস্যুর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে তেহরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়; কারণ যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।