সোমবার, ১২ অক্টোবর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

মোহনপুরে ৩ ইউপি চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত

রাজশাহীর মোহনপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার কোর্ট। সোমবার (৬ জুলাই) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।

মোহনপুরে ৩ ইউপি চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার কোর্ট
রাজশাহীর মোহনপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। সোমবার (৬ জুলাই) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ প্রদান করেন। আদেশে যাদের বিষয় উল্লেখ করা হয়েছে তারা হলেন—ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু এবং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। চেম্বার কোর্টের ৬ জুলাইয়ের সিরিয়াল নং ২৯, ৩০ ও ৩১ উল্লেখ করে সংশ্লিষ্ট আইনজীবী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর উল্লিখিত চেয়ারম্যানরা অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তারা হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাদের স্ব-স্ব পদে ফিরে যাওয়ার সুযোগ দিয়ে আদেশ প্রদান করে। এরপর স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জিয়াউর রহমান ও মাহ্ফুজুর রহমান হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার কোর্টে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে।