বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

এমএম বেগের পচাগলা লাশ নিজ বাসা থেকে উদ্ধার, মুম্বাই

বলিউডের সহ-পরিচালক ও নির্মাতা এমএম বেগের পচাগলা লাশ পুলিশ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭০ বছর। ময়নাতদন্তের জন্য লাশ কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।

নিজ বাসা থেকে এমএম বেগের পচাগলা লা/শ উদ্ধার
বলিউডের সহ-পরিচালক ও নির্মাতা এমএম বেগের পচাগলা লাশ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সপ্তাহের শুরুতে মুম্বাইয়ের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিচালকের জনসংযোগ কর্মকর্তা হানি জাওয়েরি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কয়েকদিন ধরে এমএম বেগ অসুস্থ ছিলেন। চার থেকে পাঁচ দিন ধরে তাকে বাসা থেকে বের হতে দেখা না যাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার পচাগলা লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গভীর রাতে কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এমএম বেগ চলচ্চিত্র জগতে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি জে ওম প্রকাশ, বিমল কুমার ও রাকেশ রোশন-এর মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। তার যুক্ত থাকা উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে আদমি খিলোনা হ্যায়, জৈসি করনি ওয়াইস ভরনি, কর্জ চুকানা হ্যায়, কালা বাজার ও কিশন কানহাইয়া। নির্মাতা হিসেবে তিনি নাসিরুদ্দিন শাহ অভিনীত মাসুম গাওয়াহ পরিচালনা করেছিলেন, যদিও সিনেমাটি মুক্তি পায়নি। এছাড়া শিল্পা শিরোদকর অভিনীত ছোটি বাহু পরিচালনা করেন তিনি। এমএম বেগের মেয়ে শাহিন্দা বেগ, যিনি ‘বেডি গুড্ডু’ নামে পরিচিত ছিলেন, শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করে খ্যাতি অর্জন করেন। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।