বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

মোনাশ ইউনিভার্সিটির স্কলারশিপ ২০২৬-২৭: আবেদনের শেষ ৩১ জুলাই

অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬।

অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত সব তথ্য
অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬। মোনাশ বিশ্ববিদ্যালয় ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত এবং প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামে নামকরণ করা হয়েছে। পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে এ স্কলারশিপে শিক্ষার্থীদের আবাসন খরচ ও টিউশন ফি বাবদ সম্পূর্ণ খরচ, বই ও কোর্স উপকরণের খরচসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের লিভিং অ্যালাউন্স, স্বাস্থ্যসেবা/স্বাস্থ্যবিমা ভাতা এবং রিলোকেশন ভাতা প্রদান করা হবে। স্কলারশিপের যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে—আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে, একাডেমিকভাবে ভালো ফলাফল থাকতে হবে, মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তরের অফার লেটার থাকতে হবে এবং গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ থাকতে হবে এবং মোনাশ বিশ্ববিদ্যালয়ের অন্য সব শর্ত পূরণ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে—আবেদনকারীর পাসপোর্ট, ছবি, একাডেমিক পেপারস, মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স লেটার, আবেদনকারীর সিভি এবং আইইএলটিএস একাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্য জানতে অনলাইনে নির্দিষ্ট লিংকের মাধ্যমে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।