বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

রাজশাহীতে ৮ ঘণ্টার রেল অবরোধে রাজস্ব ক্ষতি ৩৫ লাখ টাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে প্রায় আট ঘণ্টা রেলপথ অবরোধের ফলে আনুমানিক ৩৫ লাখ টাকা রাজস্ব ক্ষতি এবং প্রায় ২০ হাজার যাত্রীর ভোগান্তির খবর দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজশাহীতে ৮ ঘণ্টার রেল অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর মধ্যে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় আট ঘণ্টা রেলপথ অবরোধ হয়। অবরোধের কারণে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রায় ২০ হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (জনসংযোগ, পশ্চিম) মো. জাহিদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে ২১ জুলাই সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী রেলপথ অবরোধ করেন। রেলওয়ের তথ্যমতে, অবরোধের ফলে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং রাজশাহীমুখী ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে ১০টি আন্তনগর ও ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। পাশাপাশি ২টি আন্তনগর ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে হয়। এর প্রভাবে বিভিন্ন স্টেশন ও ট্রেনে থাকা প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। অসুস্থ ও মুমূর্ষু রোগী, বিদেশগামী যাত্রী, নারী, শিশু এবং সাধারণ যাত্রীরা বিশেষভাবে দীর্ঘ সময় ভোগান্তির মুখে পড়েন। অবরোধের কারণে যাত্রীদের ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।