সোমবার, ১২ অক্টোবর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়িয়েছে

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা তথ্য পেয়েছে এবং ভিডিও সংগ্রহ করেছে।

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার সকালে নগরীর রাজপাড়া থানার সিটিহাট এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র বলছে, সকাল ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি সিটিহাট এলাকার বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কিছু দূর এগিয়ে থামার পর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক ছিল। এদিকে, মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, তারা মিছিলের তথ্য পেয়েছে এবং ভিডিও সংগ্রহ করেছে। ভিডিও বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, “আজ সকাল ৮টার দিকে মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের হাতে ভিডিও এসেছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”