বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম হত্যা: ৪ আসামির ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় ১৩ আসামিকে দুই ধারায় ১৭ বছর করে সাজা হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই মামলায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন
কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই ঘটনার প্রেক্ষিতে অস্ত্র মামলায় ১৩ জনের বিরুদ্ধে পৃথক দুই ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার মো. হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, মোর্শেদ আলম এবং নুরুল আমিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোর্শেদ আলম পলাতক রয়েছেন। আদালতের অতিরিক্ত পিপি খুরশিদ আলম চৌধুরী জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত রায় দিয়েছেন। হত্যা মামলায় বাদীপক্ষ থেকে ৫২ জন সাক্ষ্য দেন এবং অস্ত্র মামলায় ৪৬ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষ থেকেও সাফাই সাক্ষী উপস্থাপন করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে অংশ নেন লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। ওই অভিযানের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়। তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন কারাগারে রয়েছেন এবং একজন পলাতক। নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইলে। তিনি ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।