কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, ঈদুল আজহারে পরিবর্তন
সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মোট ছুটি অপরিবর্তিত থাকলেও ঈদুল আজহার ছুটির মেয়াদ ২২ মে থেকে ৬ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধনী আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ছুটির সংখ্যা অপরিবর্তিত থাকলেও ঈদুল আজহার ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত তালিকা অনুযায়ী, ঈদুল আজহার ছুটি ২২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। এর আগে প্রকাশিত প্রজ্ঞাপনে ছুটির সময় নির্ধারণ করা হয়েছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত।


