বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

সুনামগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও নৌকা জব্দ

সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি এলাকায় পুলিশের অভিযানে প্রায় ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় অবৈধ কাতান শাড়ি, দুটি লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি স্টিলবডি বাল্কহেড নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে চোরাচালান আইনে মামলা করা হয়েছে।

সুনামগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি এলাকায় পুলিশের অভিযানে প্রায় ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ কাতান শাড়ি, দুটি লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি বড় আকারের স্টিলবডি বাল্কহেড নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে তিনজন কথিত চোরাকারবারিকে আটক করা হয়। গত বুধবার (২২ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম)-এর নেতৃত্বে এসআই রিফাতসহ একটি দল বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালায়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৬১৮টি কাতান শাড়ি, ২টি লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি বড় আকারের স্টিলবডি বাল্কহেড নৌকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে বৃহস্পতিবার ভোরে থানায় নিয়ে আসা হয়। আটক ব্যক্তিরা হলেন—সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের জাকির হোসেন (৫০), আব্দুল মান্নান এবং তার ছেলে মামুন মিয়া (২৫)। সদর মডেল থানার এসআই রিফাত বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করেছেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম) জানান, জব্দ করা মালামাল আদালতে পাঠানো হবে। আটক আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।